rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. দেশজুড়ে
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
২৬ অক্টোবর ২০২৬, ৮:১০ পিএম

Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে অর্থের বিনিময়ে নবজাতককে অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতকটিকে উদ্ধারের পাশাপাশি চুক্তিপত্রও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানের চার ঘণ্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চৌদ্দগ্রাম থানার কনকাপৈত ইউনিয়নের কালকট গ্রামের বাসিন্দা খাদিজা আক্তার (২১) গত ২৩ অক্টোবর একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তান প্রসব করেন। শিশুটির পিতৃপরিচয় গোপন করার উদ্দেশ্যে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, খাদিজার সঙ্গে আবির হোসেনের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে আবির তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান বলে অভিযোগ। এর ফলে খাদিজা গর্ভবতী হন। পরে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, নবজাতককে ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ কাজে কয়েকজনের যোগসাজশ ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনাটি কুমিল্লার পুলিশ সুপারের নজরে আসার পর জেলা গোয়েন্দা শাখা ও চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চার ঘণ্টার মধ্যে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জোবেদা আক্তার সানজিদা (৩৫), নজরুল ইসলাম মনির (৪৮), স্বপ্না বেগম ও রিপনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় ব্যবহৃত চুক্তিপত্র জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু