চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় মারামারি ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।