rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
শাকিল ইসলাম হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন, আদালতে তিন দিনের মঞ্জুর; ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ছাত্রদল নেতার।

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের ৩ দিনের রিমান্ড

প্রতিনিধির নাম
২৭ অক্টোবর ২০২৬, ৭:০৮ পিএম

Link Copied!

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক।

এর আগে, শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে জানিয়েছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল ইসলাম। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়

শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে হেলমেট পরিহিত মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিও ছোড়ে। পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাকিলকে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

সোমবার রাতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

এদিকে, তরুণ এই নেতার মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু