পাবনা সদর উপজেলার সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ভুক্তভোগীরা একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের সবাই কিশোর ও তরুণ বলে জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান কবির হোসেন বাবু আরও বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।