নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।
[caption id="attachment_564" align="alignnone" width="1024"]
নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।[/caption]
নওগাঁ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।
বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণের পর ডিআইজি বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি প্যারেডের সার্বিক মান, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন।
প্যারেড শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বক্তব্যে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যদের প্রতিটি কর্মকাণ্ডে মানবিকতা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতার প্রতিফলন থাকতে হবে। জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে ডিআইজি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা, গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
বার্ষিক প্যারেড ও পরিদর্শন কার্যক্রমে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।