নাটোরের লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার অমৃতপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অমৃতপাড়া গ্রামের ফরহাদ আলী (১৯), উজ্জ্বল হোসেন (৩৩), নাফিজ আলী (১৯), রাশিদুল ইসলাম (২০) এবং গৌরীপুর গ্রামের কাইয়ুম আলী (২৬)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সূত্র: লালপুর থানা পুলিশ