নাটোরের সিংড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বেল্লাল নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তাঁর মামার জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে ফরিদনগর এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে তাঁর মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বেল্লাল নামে আরও একজন আহত হন।
[caption id="attachment_574" align="alignnone" width="1024"]
নাটোরের সিংড়ার ফরিদনগরে বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাস্থলে পড়ে থাকা মোটরসাইকেল।[/caption]

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।