নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
নাটোরে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নাটোর সদর থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাটোর সদর থানাধীন কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের অপরাধ ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা, মতামত ও অভিযোগ তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
[caption id="attachment_529" align="alignnone" width="1024"]
নাটোরের কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।[/caption]
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।