rajshahibulletin24.com
ঢাকা, রবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও ‘পলায়ন (Desertion)’ প্রমাণিত; রাষ্ট্রপতির অনুমোদনের পর বরখাস্তের আদেশ, ২২ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর

রাজশাহীতে শ্যামল কুমার মুখার্জী চাকরিচ্যুত

রাজশাহী বুলেটিন ২৪
৩১ অক্টোবর ২০২৬, ৫:২৮ পিএম

Link Copied!

Oplus_131072

রাজশাহীতে সংযুক্ত থাকা সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী চাকরিচ্যুত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন (Desertion)’ সংক্রান্ত অপরাধ প্রমাণিত হওয়ায় টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্যামল কুমার মুখার্জী সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। ২০২৫ সালের ১ জানুয়ারি তাকে রাজশাহীতে সংযুক্তির আদেশ দেওয়া হয়। পরে ২২ জানুয়ারি তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগদান করেন।

তবে যোগদানের দিন বিকেলেই তিনি বিধি-বহির্ভূতভাবে তিন সপ্তাহের মেডিকেল কাগজপত্রসহ প্রস্থান প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে হাজির হওয়ার কথা থাকলেও তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, শ্যামল কুমার মুখার্জীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্তের (Dismissal from service) বিষয়ে অনুমোদন প্রদান করেন।

আদেশে বলা হয়েছে, তার পলায়নের তারিখ হিসেবে উল্লেখ করা ২২ জানুয়ারি ২০২৫ থেকেই চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু