rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
নাটোর সদর থানার উদ্যোগে কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

রাজশাহী বুলেটিন ২৪
৩ নভেম্বর ২০২৬, ৯:০৫ পিএম

Link Copied!

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নাটোর সদর থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাটোর সদর থানাধীন কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের অপরাধ ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা, মতামত ও অভিযোগ তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নাটোরের পীরগঞ্জ বাজারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক

নাটোরের কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু