rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
আন্তর্জাতিক সিন্ডিকেট, রাজনৈতিক প্রশ্রয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ; মাদক নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানোর তাগিদ

দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের

রাজশাহী বুলেটিন ২৪
৬ নভেম্বর ২০২৬, ৪:২৩ পিএম

Link Copied!

Oplus_131072

দেশে পরিকল্পিতভাবে মাদক প্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আন্তর্জাতিক সিন্ডিকেটের পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতায় দেশে মাদকের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে মাদকের ভয়াবহ বিস্তার, তরুণ প্রজন্মের ঝুঁকি এবং মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এতে জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, মাদক এখন আর শুধু শহরকেন্দ্রিক সমস্যা নয়, এটি গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

সেমিনারে ইশরাক হোসেন মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে দেশে মাদক প্রবেশ এবং এ ক্ষেত্রে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতার অভিযোগ করেন তিনি।

মাদক নির্মূলে সীমান্তে নজরদারি জোরদার, মাদক কারবারের মূল হোতাদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রশ্রয় বন্ধের ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন। একই সঙ্গে মাদক প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু