rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

নাটোরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) নাটোর জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নাটোর সদর থানার পিএসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গত ১৬ অক্টোবর থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১০৮৪-এর সূত্র ধরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নাটোর সদর উপজেলার বড়ভিটা (দাদাপুর রোড) এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম (২৯), তেবাড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত সামছু মোল্লার ছেলে মো. রবিউল ইসলাম (৩৫), একই এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. মুন্না হোসেন (২৩) এবং তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেব মিঞার ছেলে মো. আশরাফুল ইসলাম ওরফে সাগরকে (২৯) আটক করা হয়।

অভিযানকালে তাঁদের কাছ থেকে গাঁজা সেবনের কাজে ব্যবহৃত তিনটি কলকি, কাগজে মোড়ানো দুই পুঁড়িয়া গাঁজা, একটি নারকেলের ছোবড়া, দুটি গ্যাস লাইট, গাঁজা কাটার কাজে ব্যবহৃত লোহার তৈরি একটি বাটাল এবং মাদক সেবনের তিনটি পাইপ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের ডোপ টেস্টে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবনসংক্রান্ত পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২১ নম্বর ক্রমিক-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে সিআর-১১৩১/২৬ (নাটঃ) মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়।

পরবর্তীতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এর বিচারক সংক্ষিপ্ত বিচারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

নাটোর জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু