নাটোরের রাজবাড়ী প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আয়োজনে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬।

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬-এর উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আয়োজনে নাটোরের রাজবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও যুগ্মসচিব মোঃ রেজাউল আলম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলার সভাপতি মোছাঃ সুমনী আক্তার, নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক, বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম, ক্যাম্প চিফ ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সম্পাদক মোঃ সাইফুল হক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মোঃ রহিম নেওয়াজ, রাজশাহীর বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মোঃ আব্দুস সালাম, মোঃ সাইফুল ইসলাম, এলটি এবং আঞ্চলিক স্কাউটসের নেতৃবৃন্দ।

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬-এর উদ্বোধন
এ ছাড়া ক্যাম্পে অংশ নেওয়া কাব স্কাউট, ইউনিট লিডার, ক্যাম্প কর্মকর্তা ও রোভার স্কাউট স্বেচ্ছাসেবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১২টি ‘উচ্ছ্বাস’ ও পাঁচটি ‘উৎসব’ রয়েছে।
আয়োজকরা আশা করছেন, এই ক্যাম্পুরীর মাধ্যমে কাব স্কাউটদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের চেতনা আরও বিকশিত হবে।
নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও বন্ধুত্বের চেতনায় মুখরিত হোক ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬।