rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার সম্পদ

রাজশাহী বুলেটিন ২৪ ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬
২১ অক্টোবর ২০২৬, ১:২৭ পিএম

Link Copied!

Oplus_131072

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় শিক্ষকের ৭২ বছর বয়সী বাবাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ডাকাতরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন।

সামিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

ডাকাতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল ইসলাম। তিনি জানান, মাথায় আঘাত পেয়ে তার বাবা রক্তাক্ত হন। ঘটনার পর তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।

সামিউল ইসলাম বলেন, ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু