rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. দেশজুড়ে
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার

রাজশাহী বুলেটিন ২৪ ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬
২১ অক্টোবর ২০২৬, ৫:১২ পিএম

Link Copied!

দেশে গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব পরিসংখ্যান তুলে ধরেন।

সমিতির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে এসব দুর্ঘটনা ঘটে।

সড়কনির্ভর যাতায়াত ব্যবস্থাকে দায়ী

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পেছনে বিগত সরকারের ভুলনীতি, রেল ও নৌপথ সংকুচিত করা এবং সড়কনির্ভর যাতায়াত ব্যবস্থা অন্যতম কারণ।

তিনি বলেন, স্বাধীনতার আগে দেশের প্রধান যাতায়াতমাধ্যম ছিল নৌপথ, আর দ্বিতীয় অবস্থানে ছিল রেলপথ। নিরাপদ ও সাশ্রয়ী এই দুই মাধ্যমে তখন ৮০ শতাংশ মানুষের যাতায়াত হতো। সড়কপথে যাতায়াত করতেন ২০ শতাংশ মানুষ।

স্বাধীনতার পর রেল ও নৌপথ সংকুচিত করে সড়ক নির্মাণ ও সম্প্রসারণের ফলে মানুষের যাতায়াত সড়কনির্ভর হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে দুর্ঘটনার ওপরও বলে মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনার পেছনে যেসব কারণ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের মতে, সড়ক খাতে অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিবহন খাতে চাঁদাবাজি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক, সড়ক নির্মাণে ত্রুটি, বেপরোয়া গতি এবং মাদক সেবন করে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।

এ ছাড়া চালকদের প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাইয়ে দুর্বলতা এবং অযোগ্য যানবাহনকে ফিটনেস সনদ দেওয়ার বিষয়টিও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া বৃদ্ধি ও চলাচল, সড়কে ডিভাইডারের অভাব, বাঁকে গাছপালার কারণে দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হওয়া এবং মহাসড়কের নির্মাণত্রুটিকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে সমিতি।

ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে যানবাহন চলাচল, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অতিরিক্ত যাত্রী বহন, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং চালকদের বিরামহীনভাবে গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

গণপরিবহন ও সড়ক নিরাপত্তায় সংস্কারের সুপারিশ

সমিতির অভিযোগ, উন্নত গণপরিবহন ও সমন্বিত যাতায়াতব্যবস্থার অভাবে ব্যাটারিচালিত অটোরিকশা, রাইডশেয়ারিং মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, নসিমন-করিমন ও লেগুনার ওপর মানুষের নির্ভরতা বেড়েছে। এতে সড়কে যানজট ও দুর্ঘটনা—দুটিই বাড়ছে।

সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএকে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালনার সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর আধুনিক বাস নেটওয়ার্ক ও সড়ক নিয়ন্ত্রণব্যবস্থা চালু, চালকদের উন্নত প্রশিক্ষণ এবং যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স প্রদান, গুরুত্বপূর্ণ মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লেন নির্মাণ এবং পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

সমিতি আরও সুপারিশ করেছে, সড়কে চাঁদাবাজি বন্ধ, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত, নিয়মিত সড়ক নিরাপত্তা নিরীক্ষা, রোড সাইন ও রোড মার্কিং স্থাপন এবং যানবাহনের ফিটনেস সনদ দেওয়ার পদ্ধতি আধুনিকায়ন করতে হবে।

পাশাপাশি মেয়াদোত্তীর্ণ গণপরিবহন চলাচল বন্ধ, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি এবং ট্রাফিক ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠারও সুপারিশ করেছে সংগঠনটি।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু