rajshahibulletin24.com
ঢাকা, রবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নাটোরে পিস্তল ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টা ● নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ●
বড়াইগ্রামে টাকার ব্যাগসহ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, স্থানীয়দের উপস্থিতিতে গুলি ও জুতা-স্যান্ডেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নাটোরে পিস্তল ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টা

রাজশাহী বুলেটিন ২৪
৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

Link Copied!

Oplus_131072

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে গুলি, গুলির খোসা ও নিজেদের জুতা-স্যান্ডেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলায় আহত ওই ব্যবসায়ী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

আহত পরিমল কবিরাজ উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বনপাড়া বাজারে বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করেন।

পরিমল কবিরাজের ছোট ভাই বিপ্লব কবিরাজ জানান, দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন তাঁর ভাই। শনিবার রাতে দোকান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। ইজিবাইকে আরও দুই যাত্রী ছিলেন। পথে একটি মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে।

যাত্রীদের বরাত দিয়ে বিপ্লব কবিরাজ বলেন, দুর্বৃত্তরা টাকাভর্তি ব্যাগসহ পরিমলকে অপহরণের চেষ্টা করে। এ সময় তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে পিস্তলের হাতল দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁকে আহত করা হয়।

তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা নিজেদের জুতা-স্যান্ডেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আহত পরিমল কবিরাজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। রোববার সকাল পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার