Oplus_131072
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সাইনবোর্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।
ফারজানা ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী নাজমুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
প্রাথমিকভাবে ফারজানার আত্মহত্যার কথা জানা গেছে। তবে তাঁর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাজশাহী বুলেটিন ২৪ ডেস্ক