নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী ‘এনা পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুল সামাদের স্ত্রী।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।