পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা
পাবনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খন্দকার শফিক রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সেরেস্তার ইনচার্জরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খন্দকার শফিক রহমানের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) খন্দকার শফিক রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী অতিথি খন্দকার শফিক রহমান তাঁর শিক্ষানবিশকালীন সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি পাবনা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান ইবনে রহমান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার (এসএএফ), ডিআইও-১, পাবনা, অফিসার ইনচার্জ (ডিবি), পাবনা এবং বিভিন্ন সেরেস্তার ইনচার্জরা।