rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
সেনবাগ থানা পুলিশের অভিযানে ৬ কেজি ইয়াবা জব্দ; আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহী বুলেটিন ২৪
৫ নভেম্বর ২০২৬, ৯:৪৮ পিএম

Link Copied!

Oplus_131072

নোয়াখালীর সেনবাগে পুলিশের অভিযানে একটি মিনি ট্রাক থেকে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার সৈয়দ নুর (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ট্রাকচালক মোঃ শাহেদ (৩৫) পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

নোয়াখালী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় সেনবাগ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াখালী থেকে ফেনীগামী একটি নীল রঙের পোটন (POTON) মিনি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। এ সময় হেলপার সৈয়দ নুরকে আটক করা সম্ভব হলেও চালক মোঃ শাহেদ পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেখানো মতে মিনি ট্রাকটির ডান পাশের বডির নিচে বিশেষ কায়দায় লুকানো ১৩টি প্যাকেট থেকে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪ নম্বরের নীল রঙের মিনি ট্রাক এবং আটক ব্যক্তির ব্যবহৃত একটি পুরোনো আইটেল স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলপার সৈয়দ নুর দাবি করেন, উদ্ধার করা ইয়াবাগুলো পলাতক চালক মোঃ শাহেদ, গাড়ির মালিক মোঃ রবিউল আলম (৩২) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদীতে বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানান।

এ ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু