rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
বাঘা ও চারঘাটে অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারের দাবি পুলিশের

রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

রাজশাহী বুলেটিন ২৪
৬ নভেম্বর ২০২৬, ৮:৩৩ পিএম

Link Copied!

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এস্কাফ সিরাপ

বাঘা ও চারঘাটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এস্কাফ সিরাপ উদ্ধার।

রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা থানার হামিদকুড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মো. জিনারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বাঘা থানার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অভিযানের সময় সাগর (৪৫) নামের আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পৃথক আরেকটি অভিযান চালানো হয় ৬ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে চারঘাট থানার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে। এ অভিযানে ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হিসেবে শ্রী রঞ্জয় মন্ডল (৩৯) ও মো. মাবুদ আলীর (৩৯) নাম উল্লেখ করা হয়েছে। রঞ্জয় ওই গ্রামের শ্রী হীরেন মন্ডলের ছেলে এবং মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।

রাজশাহী জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় বাঘা ও চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু