rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. দেশজুড়ে
  4. আন্তর্জাতিক
  5. অর্থনীতি
  6. শিক্ষা
  7. স্বাস্থ্য
  8. ধর্ম
  9. বিনোদন
  10. খেলাধুলা
  11. সম্পাদকীয়
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

দুর্যোগ মোকাবিলায় পরিবারভিত্তিক সচেতনতার ওপর জোর রাষ্ট্রপতির

প্রতিনিধির নাম
১৩ অক্টোবর ২০২৬, ৩:৩৮ পিএম

Link Copied!

 

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগের প্রথম আঘাত আসে পরিবার ও বাসাবাড়ির ওপর। তাই দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে প্রস্তুতি এবং সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব।

সম্প্রতি নেপালে হিমবাহধসে ব্যাপক প্রাণহানির ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি দেশের মানুষের জীবন ও জীবিকাকে কীভাবে বিপর্যস্ত করতে পারে, এ ধরনের ঘটনা তারই প্রমাণ।

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের অবদান নগণ্য হলেও এর ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে দেশের মানুষ। জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের প্রায় ১৭ শতাংশ মানুষকে গুরুতর ক্ষতির মুখে পড়তে হতে পারে এবং উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অতীতের তুলনায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বেড়েছে। তবে এ ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে।

বিশেষ করে দুর্যোগের সময় সম্মুখসারিতে কাজ করা স্বেচ্ছাসেবকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইনি কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ণের তাগিদ

ভূমিকম্পের ঝুঁকি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনার কারণে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। তাই ভবন ও আবাসন নির্মাণে নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।

পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দূষণ বন্ধের মাধ্যমে মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং প্রস্তুতিও জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু