rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

পাবনায় গুলিতে হাটের ইজারাদার ও বিএনপি নেতাসহ নিহত ২

রাজশাহী বুলেটিন ২৪
২৯ অক্টোবর ২০২৬, ৯:০২ পিএম

Link Copied!

পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটের ইজারা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে হাটের ইজারাদার ও এক বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পুষ্পপাড়া হাটের ইজারাদার হাজী আব্দুস সালাম ও আতাইকুলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন পুষ্পপাড়া হাটে অবস্থান করার সময় ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু