rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●
লক্ষ্মীপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও পথসভা

হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী বুলেটিন ২৪
৩১ অক্টোবর ২০২৬, ৯:৪১ এএম

Link Copied!

Oplus_131072

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকার শহীদ আফনান চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজের পর শহরের চকবাজার এলাকা থেকে তিন দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা ও জুলাইযোদ্ধা সানজিদা আনোয়ার চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তারা বলেন, বিগত ১৭ বছরেও যে সংবিধান স্বৈরাচারী শাসন ও শেখ হাসিনার কর্তৃত্ববাদী হয়ে ওঠা ঠেকাতে পারেনি, সেই সংবিধানের দোহাই দিয়ে এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংবিধান ও সংস্কারের অজুহাতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, সরকার জুলাইয়ের শহীদদের বিচার এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হলে দেশে আবারও জুলাইয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

আগামী ১৮ ডিসেম্বরের আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, পথসভা শেষে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি লক্ষ্মীপুরের জকসিন ও চন্দ্রগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু