Oplus_131072
নবীনগর-চন্দ্রা হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী হামিম উল করিম বিভব (১৭) মারা গেছে। পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় শেষনিঃশ্বাস ত্যাগ করে সে।

বিভব যমুনা টেলিভিশনের রিপোর্টার বিজয়ের ছোট ভাই।
এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় বিভব। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
বিভবের মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।