Oplus_131072
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি আটক করেছে পুলিশ।