Oplus_131072
রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সৌরি। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
তাহসিফ সৌরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ৫ আগস্ট গণভবনের পেছন থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করেছিলেন তিনি।৫ আগস্টের পর বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাহসিফ সৌরি।
তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।