rajshahibulletin24.com
ঢাকা, শনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
শিরোনাম
নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান ● প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের আহ্বান হুইপ দুলুর ● রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ ● দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, অভিযোগ সংসদ সদস্য ইশরাকের ● টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি ● নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ ● নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ ●

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের ব্রিফিং প্যারেড করলেন পুলিশ কমিশনার

প্রকাশক (সিইও):মোঃ শরিফুল ইসলাম খান
১৯ অক্টোবর ২০২৬, ৯:২৩ পিএম

Link Copied!

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

এ সময় পুলিশ কমিশনার বলেন, ভিআইপি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান, ছাদ, সড়কের মোড়, ইন্টারসেকশন, ফিডার রোড, ইউটার্ন ও নির্ধারিত রাস্তা পারাপারের স্থানগুলোতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। বহরের সামনে যেন কোনো যানবাহন বা ব্যক্তি আকস্মিকভাবে চলে আসতে না পারে, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, রেড পাস ছাড়া কাউকে ভিভিআইপির নিকটবর্তী স্থান বা মঞ্চে প্রবেশ করতে দেওয়া যাবে না। দায়িত্ব পালনকালে ব্যক্তিগত আগ্রহে ভিভিআইপির কাছে যাওয়া, সালাম দেওয়া, ছবি তোলা কিংবা ব্যক্তিগত বিষয়ে কথা বলা থেকে বিরত থাকতে হবে।

ডিউটির সময় অহেতুক মোবাইল ফোন ব্যবহার, গেম খেলা, ব্যক্তিগত কথাবার্তা ও অসতর্ক আচরণ পরিহারের নির্দেশ দেন পুলিশ কমিশনার। এসব আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং সংশ্লিষ্ট সদস্যকে জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

গণমাধ্যমে বক্তব্য প্রদানের ক্ষেত্রে নির্ধারিত মুখপাত্রের নির্দেশনা অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না।

এ ছাড়া অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনকালে সজাগ থাকা এবং অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দেন তিনি। রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তর্ক-বিতর্কে না জড়িয়ে ধৈর্য, সংযম ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রত্যাহারের আনুষ্ঠানিক নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজ নিজ পোস্টে অবস্থান করতে এবং সাদাপোশাকে দায়িত্ব পালনকারী সদস্যদের দৃশ্যমানভাবে পরিচয়পত্র পরিধান করতে নির্দেশ দেন।

পরিশেষে পুলিশ কমিশনার বলেন, ভিআইপি নিরাপত্তা ও প্রটোকল ডিউটিতে প্রত্যেক সদস্যের সতর্কতা, শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি জনাব মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ও মুখপাত্র জনাব মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন
আরও পড়ুন

নোয়াখালীতে মিনি ট্রাক থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

রাজশাহীতে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

নাটোরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ২ আসামি গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু