নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও সহযোগিতার জন্য সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় এপিবিএন সদর দপ্তর জানায়, এপিবিএনের অর্জন, অভিযানিক সাফল্য ও জনসেবামূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ধারাবাহিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে জনগণকে প্রয়োজনীয় তথ্য জানানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করা সম্ভব হচ্ছে।
বার্তায় দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি গণমাধ্যমকর্মীদের অঙ্গীকার এবং এপিবিএনের কার্যক্রম ও অর্জন জনসাধারণের সামনে তুলে ধরার জন্যও গভীর কৃতজ্ঞতা জানানো হয়।
এতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে এপিবিএন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। জনস্বার্থে তথ্য প্রচার এবং জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুসম্পর্ক গড়ে তুলতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।